July 29, 2026, 4:26 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

“শাহজাদপুরে স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত”

‎ ‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১২ জুন ২০২৬ সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মোঃ মিলন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত (এমপি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল-মামুন,শাহজাদপুর জোনাল কার্যলয় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সীমিত-১ এর কর্মকর্তা (ডিজিএম) মোঃ সিদ্দিকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান শেখ,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি পোরজনা এম এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়ারেছ আলী,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জুগ্নীদাহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নবী নেওয়াজ। মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সূচনা বিজ্ঞান প্রকল্পের এবং নব প্রবর্তিত বস্তু ধারনা বাড়াবে,এই উপলক্ষে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS).এসইডিসি এর আয়োজনে উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেছিলেন। এতে তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়,জুগ্নীদাহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়,পোরজনা এম এন উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর সরকারি কলেজ,শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ,মওলানা সাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ,মশিপুর সরিষাকোলা ফাযিল (স্নাতক) মাদরাসা,শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,বাঘাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।এই সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ মোসলেম উদ্দিন সিরাজী,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন। অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যন্য শিক্ষক। এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিলো “মেধা- বিজ্ঞান- উদ্ভাবনের দেশ,সবার আগে বাংলাদেশ”। এই স্লোগানটি স্পষ্ট করে যে,২০২৬ সালের এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশকে একটি প্রযুক্তি-নির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের মেধা ও নতুন আইডিয়াকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠান শেষে ফলাফল বিতরণে শাহজাদপুর সরকারি কলেজ প্রথম স্থান অর্জন, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন ও তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেছেন। এতে জয় পরাজয় উভয় দলের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। যেন সামনের দিনে এর চেয়ে ভালো ফলাফল অর্জন করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *