শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় ১০ জুন ২০২৬ পূর্ব-ডামুড্যা ইউনিয়নের পূর্ব-ডামুড্যা বাজারে ও ১১ জুন ২০২৬ শিধলকুড়া ইউনিয়নের শিধলকুড়া বাজারে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, র্যালী ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব-ডামুড্যা বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন।কর্মসূচির অংশ হিসেবে একটি বর্নাঢ্য র্যালী বাজার থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচার প্রক্রিয়া সম্পর্কে ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, ব্যবসায়ী সহ বিভিন্ন শেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।কর্মসূচির অংশ হিসেবে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ইউপি চেয়ারম্যান বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
অন্যদিকে, শিধলকুড়া বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মাসুদুল ইসলাম বাবুল। কর্মসূচির অংশ হিসাবেএকটি বর্নাঢ্য র্যালী বাজার থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচার প্রক্রিয়া সম্পর্কে ভিডিও প্রদর্শন করা হয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত বার্ষিক ক্যাম্পেইন, র্যালী ও ভিডিও শো অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, হিসাব সহকারী, গ্রাম পুলিশ, স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, ব্যবসায়ী সহ বিভিন্ন শেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান দুটি পরিচালনা ও সার্বিক সমন্বয় করেন, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী উৎপল মন্ডল।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচী স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে প্রানবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রাম আদালত সম্পর্কে জনগণের ইতিবাচক ধারণা সৃষ্টি এবং সেবার প্রতি আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।