টিসিবির মালামালে সাথে স্কায়ারের পণ্য বাজার দরে বিক্রির অভিযোগ, (১১ই জুন রোজ বৃহস্পতিবার) প্রতিমাসের ন্যায় এ মাসেও ডিলারগণ
টিসিবির পণ্য বিতরন করেন মালামাল হিসাবে দেওয়া হয় পাঁচ কেজি চাউল,দুই লিটার সয়াবিন তৈল,দুই কেজি মসুরের ডাউল ও এক কেজি চিনি।
কিন্তু এই মাসে সাথে যোগ করা হয় স্কয়ার
কোম্পানির দুটি সাবান একটি বিউটি সোপ ও একটি লন্ড্রি সোপ সাবান, যাহার মূল্য ধরা হয় বাজার দরের মতোই,ভোক্তারা অভিযোগ করেন যে, সবাই তো আর এই সাবান ব্যাবহার করে না,আবার এর মূল্য যদি
বাজার দরেই হয় তাহলে টিসিবির পণ্য হিসেবে কেন ক্রয় করবো,সেক্ষেত্রে অনেক ভোক্তা এই পণ্য নিতে না চাইলে তাদেরকে হুমকি দিয়ে বলা হয় এই স্কয়ার কোম্পানির সাবান না নিলে তাদেরকে টিসিবির মালামাল দেওয়া হবে না, এই পণ্যের বিষয়ে ডিলারদের কাছে জানতে চাইলে তাহারা বলেন আমাদের কিছুই করার নাই,আমাদের পণ্য তালিকায় এই ভাবেই পণ্য বিক্রির আদেশ রহিয়াছে বলে জানাযায়!