July 29, 2026, 6:34 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হৃদয়ের পরিবারের পাশে আলহাজ্ব শাহনেওয়াজ কাজল

মু.আলম, কুমিল্লা প্রতিনিধি :

হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কুমিল্লার চৌদ্দগ্রামের আলোচিত হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চিওড়া মাই-স্কুল ও মাদ্রাসার চেয়ারম্যান এবং চিওড়া সোসাইটি ঢাকার সভাপতি আলহাজ্ব শাহনেওয়াজ কাজল।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ধোরকরা গ্রামের শাকতলা পশ্চিমপাড়ায় নিহত হৃদয়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আলহাজ্ব শাহনেওয়াজ কাজল বলেন, “বর্তমান সমাজে দুষ্কৃতকারীদের কোনো দল, মত বা পরিচয় নেই। তারা দেশ, সমাজ ও মানবতার শত্রু। হৃদয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা অত্যন্ত জরুরি। শুধু হত্যাকারীদের গ্রেফতার করলেই হবে না, এর নেপথ্যে কারা রয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের মাধ্যমে বের করে আনতে হবে। সত্য উদঘাটন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজে আইনের শাসন নিশ্চিত করা সম্ভব।”
সমাজে অপরাধ ও সন্ত্রাসের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “অন্যায়ের বিরুদ্ধে সবাই যদি নীরব থাকে, তাহলে আজ একজন, কাল আরেকজন নিরীহ মানুষ প্রাণ হারাবে। তাই সমাজের সচেতন ও গণ্যমান্য ব্যক্তিদের ঐক্যবদ্ধ হয়ে অসামাজিক কর্মকাণ্ড, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে পারলেই দুষ্কৃতকারীরা পিছু হটতে বাধ্য হবে।”
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ও অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য নেছার আহমেদ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাহবুবুল হক, ইয়াসিন, শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী। তারা হৃদয় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, নিহত হৃদয় উপজেলার ধোরকরা গ্রামের শাকতলা পশ্চিমপাড়ার মরহুম হেদায়েতুল্লাহ (হেদু মিয়া)-এর ছোট ছেলে। সম্প্রতি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হন। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *