July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

ঘোড়া জবাই ও মাংস পাচারের অভিযোগে ৬জন আটক, সাদুল্লাপুরে উত্তেজনা

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের মোংলা বন্দর এলাকায় ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টার অভিযোগে ৭ জনকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
‎স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা বন্দরের খাইরুলের একটি চাতালে আনিসুর ডাক্তার নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকটি ঘোড়া জবাই করে মাংস পাচারের প্রস্তুতি চলছিল বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে স্থানীয় জনতা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে রাখে এবং প্রশাসনকে বিষয়টি অবহিত করে।
‎সংবাদ পেয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাটির সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেন।
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং প্রাণী জবাই ও খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত প্রযোজ্য অন্যান্য আইনের আওতায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রতারণামূলকভাবে মাংস বিক্রি বা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্য সরবরাহের অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে।
‎এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের ‘শূন্য সহনশীলতা’ নীতি অব্যাহত থাকবে বলেও তারা জানান।
‎সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিল।
‎উল্লেখ্য, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত বলে গণ্য করা যাবে না। তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *