June 11, 2026, 2:51 pm
শিরোনাম:
খুলনা মেডিকেলে চিকিৎসা অবহেলা ও অব্যবস্থাপনায় রোগীর মৃত্যুর অভিযোগ: ক্ষুব্ধ স্বজনরা রংপুরে বিশ্বকাপ উন্মাদনার ঢেউ একসঙ্গে জন্মানো ৩ সন্তানের খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন বাবা গাইবান্ধার বড় মহানন্দপুর হামলা মামলা: আসামি গ্রেপ্তারে বিলম্বের প্রতিবাদে মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে জাতীয় কংগ্রেস অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান অস্ট্রেলিয়ার লজ্জার শুরু- শূন্য রানেই ৩ উইকেট হামলার মুখে আকাশসীমা বন্ধ করল কুয়েত, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলে মানবিক উস্তি থানার অফিসার ইনচার্জ রাহুল কুমার পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত : সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী

হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে জাতীয় কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় রেল স্টেশন থেকে এবং রাস্তার ফুটপাত থেকে বেআইনি হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবং বিভিন্ন যায়গায় এর ফলে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। কলকাতা লাগোয়া যাদবপুর এবং বালিগঞ্জ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট ও দেউলা এবং ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন যায়গায় হকার উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় রেল পুলিশ এবং পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।এর প্রতিবাদ জানিয়ে কলকাতার রাজপথে নেমেছে প্রদেশ কংগ্রেস। এদিন কলকাতার বিভিন্ন যায়গায় তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এবং লালবাজার অভিযান কর্মসূচি পালন করে গ্রেপ্তার বরন করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার ও আশুতোষ চ্যাটার্জী ও রোহন মিত্র এবং প্রদীপ বোসাক এবং মহম্মদ ইমরান এবং মহম্মদ নাদিম আহমেদ এবং মিলটন রসিদ এবং বীরভূম জেলার জাতীয় কংগ্রেস এর নেতা এবং সাবেক এম পি শ্রী অভিজিৎ মুখার্জি সহ অন্যান্য প্রদেশ এবং জেলা ভারতের জাতীয় কংগ্রেস এর নেতৃত্বে। একইসঙ্গে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় হকার উচ্ছেদ এবং নিট ও ট্রেড কেলেঙ্কারি ফাঁস নিয়ে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বামফ্রন্টের নেতৃবৃন্দ।গত পরশু দিন কলকাতার যাদবপুর রেলওয়ে স্টেশনে হকার উচ্ছেদ এর প্রতিবাদ করতে গিয়ে রেল পুলিশের লাঠির আঘাতে মাথা ফেটে যায় প্রবীণ বামফ্রন্টের নেতা ও সাবেক লোকসভার সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী সুজন চক্রবর্তী সহ অন্যান্য বামফ্রন্টের নেতা কর্মীরা।।
আজও প্রবল বৃষ্টি কে উপেক্ষা করে রাজপথে বিক্ষোভ কর্মসূচি পালন করছে পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর নেতৃবৃন্দ।