July 29, 2026, 6:27 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

অস্ট্রেলিয়ার লজ্জার শুরু- শূন্য রানেই ৩ উইকেট

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে শুরুটা এমন হবে, সেটা হয়তো অস্ট্রেলিয়াও ভাবেনি। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারেই কোনো রান না করে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপে দিশেহারা হয়ে পড়ে তাদের টপ অর্ডার।

ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে বোল্ড হয়ে ফেরেন ম্যাথিউ শর্ট। উইকেট মেইডেন দিয়ে ম্যাচে দারুণ সূচনা করেন এই পেসার।

পরের ওভারে আক্রমণে এসে মুস্তাফিজুর রহমান আরও বড় ধাক্কা দেন। প্রথম বলেই কুপার কনোলিকে লিটন দাসের ক্যাচে ফেরান তিনি। একই ওভারের শেষ বলে ম্যাট রেনশকেও একইভাবে বিদায় করে অস্ট্রেলিয়াকে চরম বিপদে ফেলে দেন বাঁহাতি এই পেসার।

২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ০ রান ৩ উইকেট। এখনো রান খাতা খুলতে পারেনি দলটি। অপরপ্রান্তে জশ ইংলিস অপরাজিত আছেন।

সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকা বাংলাদেশ এই ম্যাচে জিতলেই নিশ্চিত করবে ঐতিহাসিক সিরিজ জয়। সেই লক্ষ্যে শুরুটা করেছে একেবারেই স্বপ্নের মতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *