July 29, 2026, 4:27 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১জন গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে রাতের আধারে সরকারী গাছ কাটার সময় ছবি তুলতে গেলে সাংবাদিকের ওপর ন্যক্করজনক হামলার ঘটনায় আরিফ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার (১০জুন ) দিবাগত রাতে পৌর শহরের মসজিদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আরিফ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ড্যাং গ্রামের হোসেন আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ৪জুন রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে জোতনার বাঁধ হোসেন ড্যাং গ্রামের মাঝামাঝি তে দুর্বৃত্তরা রাতের আধারে রাস্তার সরকারি গাছ কাটার ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে গেলে দৈনিক আজকের আওয়াজ ও নিখাদ খবর পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাসার মিলন এবং দৈনিক নওরোজ ও স্বাধীন কাগজের প্রতিনিধি সাকিব আলী উপর পেশাগত দায়িত্ব পালনকালে ঝিলিম ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাবেক সদস্য মুনিরুল ইসলাম (মুনি মেম্বার) ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়।

জানা গেছে, হামলাকারীরা সাংবাদিকদের বেধড়ক মারধর করে এবং পেশাগত কাজে ব্যবহৃত মোবাইল ফোন, ক্যামেরা, স্ট্যান এছাড়া হাতঘড়ি ও ম্যানিব্যাগ থেকে নগদ সাড়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় আহত সাংবাদিক আবুল বাসার মিলন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক পিপিএম জানান, ইতিমধ্যে মামলার ২নং আসামী আরিফকে গ্রেফতার করা হয়েছে, দ্রুত সময়ের মদ্ধে অভিযুক্ত মুনি মেম্বারসহ অন্য আসামীদের গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *