June 10, 2026, 3:08 pm
শিরোনাম:
গাইবান্ধায় এবি পার্টির অফিস উদ্বোধন, রাজনৈতিক বক্তব্যে উত্তাপ ও ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি গরুর খামারকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধ, তদন্তকালে উত্তেজনা পাইকগাছায় পাউবোর জমি বেদখল, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণে মরিয়া প্রভাবশালী চক্র ঘাটাইলে সরকারি ঘর থেকে প্রতিবন্ধী নারীকে উচ্ছেদের চেষ্টা পুলিশ সুপারের কালিয়াকৈর থানা বার্ষিক পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে মাদকসংক্রান্ত সালিশে দুপক্ষের সংঘর্ষ, ১জন নিহত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১জন গ্রেফতার ফরিদপুরে র‍্যাবের পৃথক অভিযান: সাড়ে ১৯ কেজি গাঁজাসহ খাগড়াছড়ির ৪ মাদক কারবারি গ্রেফতার ৬৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মেসি রামমূর্তি নির্মাণ প্রকল্পের তদন্ত ও নির্মাণ বন্ধের দাবিতে গাইবান্ধায় সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে মাদকসংক্রান্ত সালিশে দুপক্ষের সংঘর্ষ, ১জন নিহত

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নে গ্রাম্য সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে ইব্রাহিম আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (১০ জুন) দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম আলী শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক চোরাকারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার লক্ষ্যে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় বল্লমের আঘাতে গুরুতর আহত হন দুর্লভপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে ইব্রাহিম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।