July 29, 2026, 4:59 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

৪ বছর পর অস্ট্রেলিয়া বিপক্ষে ক্যারিয়ার সেরা ইনিংস মোসাদ্দেকের

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

দীর্ঘ প্রায় চার বছর পর ওয়ানডে দলে ফিরে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফেরার ম্যাচেই খেললেন ক্যারিয়ারসেরা ইনিংস, তার অপরাজিত ৮৬ রানের উপর ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান তোলে স্বাগতিকরা। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে করতে হবে ২৮৫ রান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দ্রুতই সাইফ হাসানের উইকেট হারায় দল। তবে সেই চাপ সামাল দেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। দুজন মিলে ৯১ বলে ৯৬ রানের দারুণ জুটি গড়ে তোলেন।

তানজিদ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ৪১ বলে ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪৪ বলে ৫৪ রান করে বিদায় নেন তিনি। অন্যদিকে শান্ত ৫৭ বলে অর্ধশতক পূর্ণ করে ৬৭ রান করেন, যদিও বড় ইনিংসে রূপ দিতে পারেননি।

মাঝে লিটন দাস দ্রুত আউট হলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারালে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন। হৃদয় ধীরগতিতে খেললেও অন্য প্রান্তে সাবলীল ছিলেন মোসাদ্দেক।

ব্যক্তিগত ২১ রানে জীবন পান মোসাদ্দেক, লং অফে সহজ ক্যাচ ফেলেন কুপার কনোলি। এরপর আর ভুল করেননি তিনি। দারুণ শট খেলতে খেলতে ৪৯ বলে ফিফটি পূর্ণ করেন এই অলরাউন্ডার।

ফিফটির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন মোসাদ্দেক। স্পিনারদের ওপর চড়াও হয়ে বাউন্ডারি ও ছক্কায় রান বাড়াতে থাকেন। শেষদিকে তাসকিন আহমেদের সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ ৪৫ রানের জুটি।

তাসকিন ১৬ বলে ২০ রান করে শেষ ওভারে আউট হন। তবে মোসাদ্দেক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭০ বলে ৮৬ রান করে, যেখানে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে নাথান এলিস ছিলেন সবচেয়ে সফল, নেন ৩ উইকেট। এছাড়া ম্যাথিউ রেনশ ও লিয়াম স্কট দুটি করে উইকেট শিকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *