July 29, 2026, 5:02 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

পটুয়াখালীতে সরকারি বরাদ্দের চাল বিতরণের দাবিতে মানববন্ধন করছেন স্থানীয় জেলেরা

মো. মিজানুর রহমান, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নে সরকারিভাবে বরাদ্দকৃত জেলেদের চাল দীর্ঘদিনেও বিতরণ না হওয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা। তাদের অভিযোগ, বরাদ্দকৃত চাল আত্মসাতের কারণে শত শত জেলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী জেলেরা জানান, ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০ জন জেলের মধ্যে জনপ্রতি ৭৭ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও এখনো তা বিতরণ করা হয়নি। একইভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় ৮৩০ জন জেলেকে প্রতি মাসে ৪০ কেজি করে চার মাসে মোট ১৬০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও গত চার মাসে তারা কোনো চাল পাননি।
জেলেদের দাবি, গলাচিপা উপজেলার অন্যান্য ইউনিয়নে সরকারি বরাদ্দের চাল যথাসময়ে বিতরণ করা হলেও শুধুমাত্র সদর ইউনিয়নের জেলেরা এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এতে তাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
গলাচিপা সদর ইউনিয়ন মৎস্যজীবী গ্রাম সমিতির সভাপতি সোহরাব গাজী বলেন, “৫৮ দিনের নিষেধাজ্ঞার আওতায় ১ হাজার ৩০০ জেলের জন্য বরাদ্দকৃত জনপ্রতি ৭৭ কেজি চাল এবং চার মাসের জন্য ৮৩০ জেলের জনপ্রতি ১৬০ কেজি চাল এখনো বিতরণ করা হয়নি। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে ৫৮ দিনের নিষেধাজ্ঞার আওতায় বরাদ্দকৃত ৭৭ কেজি চালের দুই কিস্তিও অনেক জেলে পাননি।”
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় জেলে হাবিব মোল্লা, আলতাফ হাং, হারেছ মোল্লা, লালন ফকির ও লালন চকিদার। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বকেয়া চাল অবিলম্বে বিতরণের দাবি জানান।
এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “গত ৫ আগস্টের পর প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে ইউনিয়নের দায়িত্ব পালন করেছেন প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা। বরাদ্দকৃত চালের বিষয়টি তার দায়িত্বকালীন সময়ের। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। ইউএনও আমাকে গুদাম থেকে চাল উত্তোলনের অনুমতি দিয়েছেন। আগামী দুই-এক দিনের মধ্যেই চাল উত্তোলন করে জেলেদের মধ্যে বিতরণ করা হবে।”
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, “প্রশাসনিক জটিলতার কারণে গলাচিপা সদর ইউনিয়নের জেলেদের চাল বিতরণে বিলম্ব হয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দ্রুত চাল বিতরণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি জেলেদের অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হবে।”
এদিকে মানববন্ধন থেকে জেলেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত চাল বিতরণ এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *