July 29, 2026, 5:01 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাইবান্ধায় রেলওয়ের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশন এলাকা এবং সদর উপজেলার মোল্লার বাজার-ভেড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
‎মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নলডাঙ্গা রেলস্টেশন ও ১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৫০টির বেশি ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা অপসারণ করা হয়। একই দিনে গাইবান্ধা সদর উপজেলার মোল্লার বাজার-ভেড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকাতেও উচ্ছেদ অভিযান চালিয়ে আরও বেশ কয়েকটি অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
‎রেলওয়ে সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি ও ব্যবসায়ী রেলওয়ের জমি দখল করে দোকানঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। উচ্ছেদের আগে সংশ্লিষ্টদের একাধিকবার নোটিশ প্রদান, মৌখিক সতর্কতা এবং মাইকিংয়ের মাধ্যমে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
‎বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনজুরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় রেলওয়ে পুলিশ, সাদুল্লাপুর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। অভিযানে রেলওয়ের সার্ভেয়ার আব্দুর রাজ্জাক, ফিল্ড কানুনগো মো. ফোরকানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎রেলওয়ের সার্ভেয়ার আব্দুর রাজ্জাক জানান, রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দখলদারদের বারবার সতর্ক করার পরও তারা জমি ছাড়েননি, ফলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
‎বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনজুরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে অভিযান পরিচালনা করা হয়েছে। নলডাঙ্গা রেলস্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জমি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা এবং নিরাপদ রেল যোগাযোগ নিশ্চিত করতে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *