June 9, 2026, 1:02 pm
শিরোনাম:
রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের বেধেঁ দেওয়া ২৮৫ রানের লক্ষ্য তাড়াতে ব্যাট করছে অস্ট্রেলিয়া সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে স্থানীয় রাজনৈতিক কর্মী গ্রেফতার পটিয়ায় আওয়ামী লীগের মদদে প্রেস ক্লাব দখলচেষ্টার অভিযোগ ঘটনাস্থলে পুলিশ রামগতিতে ব্যবসায়ীকে হুমকি দিয়ে দোকানে আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি! পটুয়াখালীতে সরকারি বরাদ্দের চাল বিতরণের দাবিতে মানববন্ধন করছেন স্থানীয় জেলেরা ৪ বছর পর অস্ট্রেলিয়া বিপক্ষে ক্যারিয়ার সেরা ইনিংস মোসাদ্দেকের পাবনায় রিয়া ধর্ষণ-হত্যা: ক্ষোভে অগ্নিসংযোগ, দগ্ধ আরও দুজনের মৃত্যু সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় বহু হতাহত

পাবনায় রিয়া ধর্ষণ-হত্যা: ক্ষোভে অগ্নিসংযোগ, দগ্ধ আরও দুজনের মৃত্যু

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

পাবনা সদর উপজেলায় রিয়া খাতুন (১৫) নামে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জেরে ক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বেশ কয়েকজন দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে মঙ্গলবার (৯ জুন) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। নিহতরা সবাই আগুন নেভাতে বা ঘটনাস্থলে উৎসুক জনতা হিসেবে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গতকাল সোমবার বিকালে একই হাসপাতালে আরও এক ব্যক্তি মারা যান। ​নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ (৩৫), পার্শ্ববর্তী নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির (২৮) এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু (৪৫)। তারা সবাই পেশায় দিনমজুর।

​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পিরপুর এলাকায় পদ্মা নদী থেকে রিয়ার বস্তাবন্দি ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের পরদিন বৃহস্পতিবার (৪ জুন) ময়নাতদন্ত শেষে তার মরদেহ দাফন করা হয়।

​দাফন সম্পন্ন হওয়ার পরপরই ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে অভিযুক্ত আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। আগুন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই বাড়ির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ও কয়েকজন দগ্ধ হন।

পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি হলে জরুরিভিত্তিতে তাদের ঢাকায় পাঠানো হয়। ঘটনার সময় আসামিপক্ষের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বাড়িতে ছিলেন না।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, হত্যাকাণ্ডের পর জেলা পুলিশ তদন্ত চালিয়ে নিহতের কথিত প্রেমিক নাইমসহ ঘটনায় জড়িত প্রধান তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আদালতে আসামিরা রিয়া খাতুনকে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করার স্বীকারোক্তি দিয়েছে।