June 9, 2026, 5:42 pm
শিরোনাম:
তালগাছি বাজার বণিক বহুমুখী সমবায় লিঃ এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধায় রেলওয়ের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল ১০ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু-কে র‍্যাব আটক করেছে! গলাচিপায় পৃথক দুই ঘটনায় শিশু ও তরুণীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদের মৃত্যুতে “শোক সভা ও দোয়া মাহফিল” এবং ঐতিহাসিক ৬ দফাদিবস পালন করছে শেখ হাসিনা পরিষদ জর্জিয়া রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের বেধেঁ দেওয়া ২৮৫ রানের লক্ষ্য তাড়াতে ব্যাট করছে অস্ট্রেলিয়া সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে স্থানীয় রাজনৈতিক কর্মী গ্রেফতার

গলাচিপায় পৃথক দুই ঘটনায় শিশু ও তরুণীর মরদেহ উদ্ধার

মো. মিজানুর রহমান,পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক শিশু ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় একটি ডোবা থেকে শিশুর মরদেহ এবং পৌর শহরের শান্তিবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা মনির খানের ছেলে মাঈনুল (৮) সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের বাঁশবাড়িয়া চৌরাস্তার একটি মাদ্রাসায় আয়োজিত মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাত গভীর হলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার সকালে চৌরাস্তার পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় একটি ভাড়া বাসা থেকে লামিয়া আক্তার সুমাইয়া (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার আলমগীর শিকদারের মেয়ে।
লামিয়ার বান্ধবী সানজিদা জানান, লামিয়া ও তার পরিচিত ‘কথা’ নামে এক তরুণী বিভিন্ন স্থানে নৃত্য পরিবেশন করতেন। ঘটনার কিছুক্ষণ আগে ওই তরুণী তাকে ফোন করে বাসায় যেতে বলেন। পরে বাসার সামনে গিয়ে ঘরের টিনের ফাঁক দিয়ে তাকিয়ে তিনি লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়।
স্থানীয়দের ভাষ্য, লামিয়া ঢাকায় বসবাস করতেন। কয়েকদিন আগে তিনি গলাচিপায় এসে তার বান্ধবী কথার সঙ্গে ওই ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “শিশু মাঈনুল ও তরুণী লামিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পৃথক দুই ঘটনায় শিশু ও তরুণীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।