July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

তালগাছি বাজার বণিক বহুমুখী সমবায় লিঃ এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী ও ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র তালগাছি বাজারের ব্যবসায়ী ও স্থানীয় উদ্যোক্তাদের অর্থনৈতিক নিরাপত্তা, ব্যবসায়িক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তালগাছি বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে গাড়াদাহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। ​তালগাছি বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং গাড়াদাহ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপ-প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাড়াদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি,তালগাছি বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা (ম্যানেজার) হোসনে আরা জাহান এবং এনআরবিসি ব্যাংক পিএলসি তালগাছি উপ-শাখার ম্যানেজার মোঃ তাজুল ইসলাম। ​অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি ও গাড়াদাহ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন,সাবেক সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক,বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্সের যুগ্ম-সম্পাদক (রাজশাহী বিভাগীয় এজেন্টস এন্ড পাম্প ওনার্স এসোসিয়েশন) মোঃ নাজমুল আলম নাহিদ,গাড়াদাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর সাত্তার,শাহজাদপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মতিন,সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এবং বণিক সমিতির সকল সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ​সভায় বক্তারা বলেছেন,স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পুঁজি সংকট দূর করে তাদের এক ছাতার নিচে এনে একটি শক্তিশালী অর্থনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করাই এই সমিতির মূল উদ্দেশ্য। সমিতিটি সদস্যদের সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান,ক্ষুদ্র সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ, বাজারের নৈশপ্রহরী ব্যবস্থা,পরিচ্ছন্নতা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া বাজারে কৃত্রিম সংকট রোধ এবং অভ্যন্তরীণ ব্যবসায়িক দ্বন্দ্ব নিরসনেও সমিতি কাজ করে যাচ্ছে। এই সময়ে বক্তারা আরো উল্লেখ করেছেন,প্রতিষ্ঠার পর থেকে এই সমিতি স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে একটি ‘রোল মডেল’ হিসেবে দাঁড়িয়েছে। সরকারি ও সমবায় দপ্তরের সঠিক নজরদারি এবং আধুনিক প্রযুক্তির ছোঁয়া পেলে এই সমিতিটি ভবিষ্যতে আরো বড় পরিসরে এই অঞ্চলের অর্থনীতিতে অবদান রাখতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *