June 8, 2026, 4:38 pm
শিরোনাম:
ডামুড্যায় বিদ্যালয়ের ফটকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গলাচিপায় পার্টনার কংগ্রেস সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ ব্রি’র ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭ দেলদুয়ার নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্বপরিবেশ দিবস পালন গলাচিপায় ডিবির অভিযানে ৪১ পিস ইয়াবাসহ যুবক আটক ব্র্যাকের উদ্যোগে ফুলছড়িতে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি রংপুরে জিয়া সংসদের বৃক্ষরোপণ রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে মানববন্ধন

ব্র্যাকের উদ্যোগে ফুলছড়িতে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) উদ্যোগে প্রান্তিক উপকারভোগীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আওতায় ফুলছড়ি শাখার ২০ জন উপকারভোগীর মাঝে মোট ৪০০টি উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। প্রতিজন উপকারভোগী ২০টি করে হাঁসের বাচ্চা গ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারী কৃষক ও খামারিরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সময়োপযোগী ও লাভজনক বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জহুরুল ইসলাম। তিনি খামারিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস পালন, সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা এবং রোগবালাই প্রতিরোধ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এলাকার ব্যবস্থাপক মো. ছানোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক মো. আবু নেছার আলী, সম্প্রসারণ কর্মকর্তা (এগ্রি ও ইনসুরেন্স) মো. মফিজুল ইসলাম এবং সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মো. রফিকুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) আঞ্চলিক ব্যবস্থাপক মোছা. লাইলী পারভীন।
আয়োজকরা জানান, ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) এর আওতায় গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় মোট ৩ হাজার হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র খামার থেকে বড় খামারিতে রূপান্তরে সহায়তা করছে। এর ফলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং স্থানীয় পর্যায়ে ডিম ও আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, এই উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা BRAC-এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)।