July 29, 2026, 6:31 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পালনের ঘোষণা

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

মাসিক বেতন ৫০ হাজার টাকা নির্ধারণ ও চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। আজ ৭ জুন রবিবার দুপুরে হাসপাতালের পরিচালকের সাথে দেখা করার পর এ কর্মসূচি ঘোষণা দেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির নেতৃবৃন্দ। এর আগে দুপুরে ইন্টার্ন চিকিৎসকরা মেডিকেল কলেজ চত্ত্বর থেকে একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাদমান মিয়া মিরাজ, সাধারণ সম্পাদক মো. নাঈম শাহরিয়ার প্রমুখ। বক্তারা বলেন, চিকিৎসকদের প্রতি সংঘটিত বিভিন্ন অন্যায় ও বৈষম্যের প্রতিবাদে গত ৩ জুন থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের হাসপাতালে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ইতোমধ্যে বিসিপিএস কর্তৃক প্রকাশিত নোটিশের মাধ্যমে আমাদের ৬টি দাবির মধ্যে একটি দাবির বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করা হলেও বাকি দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এতে আমরা ভীষণভাবে আশাহত হয়েছি। এসময় আগামী ১ থেকে জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়। একই সাথে ২ জুলাই দুপুরে মেডিকেল কলেজের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। মাসিক বেতন ৫০ হাজার টাকা নির্ধারণ, চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪বছর করা এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করাসহ ছয়টি দাবি তুলে ধরেন ইন্টার্ন ডক্টরস সোসাইটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবি ও ঘোষিত কর্মসূচির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *