July 29, 2026, 6:25 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

বাঁশখালী উপজেলার রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন রিদওয়ানুল হক সুমন

মোহাম্মদ আমিনুল ইসলাম,বাঁশখালী, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক নৌবাহিনী কর্মকর্তা ও সমাজসেবক রিদওয়ানুল হক সুমন ।
তিনি বাঁশখালীর কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব নিজামুল হক সোহেল-এর ছোট ভাই। দীর্ঘদিন ধরে ব্যবসা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রিদওয়ানুল হক সুমন তাঁর সততা, দক্ষতা ও নেতৃত্বগুণের মাধ্যমে এলাকায় সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে সুনাম অর্জন করেছেন।তিনি মানব সম্পদ ব্যবস্থাপনা উপর বিবিএ (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন।
তাঁর এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর বিচক্ষণ নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হবে।
স্থানীয় শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করে বলেন, রিদওয়ানুল হক সুমনের দক্ষ দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টায় রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এদিকে তাঁর এ নির্বাচনে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সকলেই মহান আল্লাহ তাআলার নিকট দোয়া কামনা করেছেন, যেন তিনি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও প্রজ্ঞার সঙ্গে বিদ্যালয়ের ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করতে পারেন এবং প্রতিষ্ঠানটিকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *