July 29, 2026, 5:02 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বগুড়া আদমদীঘিতে বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ১৩ আসামি গ্রেফতার

মোঃআনোয়ার হোসেন (বগুড়া আদমদিঘী)

বগুড়া জেলার আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবাসহ ও বিভিন্ন মামলার মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে।

শনিবার (৬ জুন ২০২৬) মাননীয় পুলিশ সুপার, বগুড়ার দিকনির্দেশনায় আদমদীঘি থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে এ গ্রেফতারি কার্যক্রম পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত একটি মামলার এজাহারভুক্ত আসামি মো. নয়ন হাসান (২২), পিতা মো. সাগর হোসেন ভুট্টু, নশরতপুর কলেজপাড়া এলাকার বাসিন্দাকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। একই মামলার অপর আসামি মো. রায়হান আলী আলামিন (৩৫), পিতা মো. আনছার আলী, হাউসপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দাকেও আটক করা হয়।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি মামলার আসামি নওগাঁ জেলার মধ্যপাড়া এলাকার মো. মিন্টু আলী প্রাং (২৭), পিতা মৃত ইউসুফ আলী প্রাংকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে পৃথক অভিযানে জিআর নরমাল ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামি— মো. মিন্টু (৩৪), মো. মাহবুব আলম পাপ্পু ওরফে পরাগ (৩৬), মো. আলমগীর হোসেন (৩৫), শ্রী পাবন চন্দ্র বর্মন (৩১) এবং শামীম হোসেন (৩৩)-কে গ্রেফতার করা হয়।

এছাড়াও সিআর নরমাল ওয়ারেন্টভুক্ত আরও পাঁচ আসামি— আলমগীর হোসেন, মোছা. রুবিয়া বেওয়া, লায়লা আরজুমা মিলি, জহুরা বেগম এবং মোছা. ফাতেমা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১৩ জন আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *