July 29, 2026, 6:33 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন হুমায়ূন কবীর

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

ভারতের ঐতিহাসিক জাতীয় ক্লাব কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন করে সভাপতি নির্বাচিত হলেন সাবেক মন্ত্রী ও আম জনতা পার্টি র সভাপতি ও বিধায়ক হুমায়ূন কবীর। আজ বৈকালে ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্যরা মিলিত হয়ে তাঁকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করেন।এই ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাব ভারতের আশি দশক এবং নব্বই দশকের শেষ দিকে দাপটের সঙ্গে জাতীয় ফুটবল খেলেছেন।ডুরান্ড কাপ রোভাস কাপ কলকাতার লীগ ও কলিঙ্গকাপ বরদলু কাপ আসম ও সিকিম কাপ সহ বড় বড় জাতীয় কাপ জয়ী হয়।এই ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের একসময় বলিউড অভিনেতা দীলিপ কুমার ও শাহরুখ খান সহ আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের অভিনেতা যুক্ত ছিলেন।। সেই সঙ্গে কলকাতার হাজি ইব্রাহিম ও ওমর এবং ইকবাল আহমেদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী প্রায়ত সুলতান আহমেদ মতো মানুষ এই ক্লাবের হাল ধরেন। কিন্তু আর্থিক অনিয়মের কারণে বিভিন্ন সময়ে এই ক্লাবের মান নেমে এসেছে। ঠিক এই সময় এই ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন হুমায়ূন কবীর। এই ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন আকবর, হাবিব, মাজিদ বাস্কার,জামসিদ নাসির ও চিমা ওকেরি ও চিবুজার শ্যাম থাপা ও প্রেম দর্জি মহিদুল ইসলাম ও অতুনু ব্যানার্জি এবং অলোক মুখার্জি ও প্রসুন ব্যানার্জি এবং আব্দুল লতিফ ও রহিম নবী ও বাবুমানি সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সকল সদস্যরা।এই ক্লাব কে আর্থিক সহায়তা ও উন্নয়ন করতে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন হুমায়ূন কবীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *