June 6, 2026, 10:02 am
শিরোনাম:
পুশইন ঠেকাতে নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়-তপুর জোড়া গোল ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির নাচোলে বজ্রপাতে ২ জনের মৃত্যু  নরসিংদী মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, একজন গ্রেপ্তার ঘেরাবেড়া দিতে গিয়ে সংঘর্ষ, পাইকগাছায় আহত-৪ ফরিদপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২১ জ্যৈষ্ঠের ফলের ঘ্রাণে জমে উঠল মৌচাকের সাহিত্য-সাংস্কৃতিক মিলনমেলা প্রকৃতিই আমাদের ভবিষ্যতের পথপ্রদর্শক: বিশ্ব পরিবেশ দিবসে গাকৃবি ভিসি গাইবান্ধার ঘাঘট লেক জুড়ে কচুরিপানার সবুজ গালিচা

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ’র প্রয়ানে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার’শোক

 হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্ক

৬৯’র গণঅভ্যুত্থানের অন‍্যতম মহানায়ক, উপমহাদেশের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক প্রেসিডিয়াম সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় বীর তোফায়েল আহমেদ’র প্রয়ানে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার’র পক্ষ থেকে সভাপতি সাখাওয়াত আলী ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

তারা বিবৃতিতে বলেন,তোফায়েল আহমেদ বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র।তিনি সারা জীবন বাঙালির মুক্তির জন্য লড়াই করেছেন। মহান মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধুর আদর্শ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কোনো দিন আপস করেননি।

বাংলাদেশ ও বাঙালি জাতি তার অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার’র পক্ষ থেকে মহান নেতার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।