July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বাগানের ঝরে পড়া লিচু বিক্রি করে দরিদ্র শিশু-কিশোর শিক্ষার্থীদের টিফিন

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

লিচুর রাজধানী দিনাজপুরের ঐতিহ্যবাহী এবং সুস্বাদু ও রসালো বেদানাসহ সব ধরনের লিচু বাজারে এসেছে। জেলার ১৩ উপজেলার বিভিন্ন বাগানে গাছ থেকে লিচু সংগ্রহ করার সময় যেসব লিচু ঝরে নিচে পড়ে যায় সেই লিচুগুলো কুড়িয়ে লেখাপড়ার খরচসহ প্রয়োজন চাহিদা পূরণ করে সমাজের দরিদ্র ও অসহায় শিশু-কিশোরগণ। বাগানের গাছ থেকে ঝরে পড়া লিচু কুড়ানো শিশু-কিশোরা সবাই বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। ঈদুল আযহার ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে শিশু-কিশোরগণ প্রতিদিন ভোরে ছুটছে লিচুবাগানে। পরে তারা সংগ্রহ করা ঝরা লিচুর পসরা সাজিয়ে সড়কের ধারে বসে। তা বিক্রি করেই তাদের বাড়তি আয় হয়। দিনাজপুর-বোচাগঞ্জ সড়কে বিরল উপজেলার ধুকুরঝাড়ী বাজারে দেখা যায়, সড়কের পাশে ফুটপাতে বসেছে ঝরা লিচুর বাজার। একদল শিশু-কিশোর লিচু নিয়ে বসে আছে। ক্রেতা এলে তারা দরদাম করে ওই লিচু বিক্রি করছে। সড়ক দিয়ে যাতায়াতের সময় স্বল্প আয়ের মানুষ সেখান থেকে কম দামে লিচু ক্রয় করে পিতা-মাতা, স্ত্রী ও প্রিয় সন্তানদের জন্য নিয়ে যাচ্ছে। বাগান থেকে সংগ্রহ করা ঝরে পড়া প্রতিশত লিচু বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আব্দুল কাদের নামে এক কৃষি শ্রমিক ঝরা লিচু ক্রয় করতে এসেছেন শিশু-কিশোরদের কাছে। এসময় তিনি বলেন, বাজারে লিচুর দাম বেশ চড়া। সেই দামে লিচু ক্রয় করে খাওয়ার সামর্থ্য নেই তার। এখানে কম দামে ঝরা লিচু পাওয়া যায় শুনে লিচু ক্রয় করতে এসেছি। স্ত্রী ও সন্তানদের জন্য ২৫টি লিচু ক্রয় করেছি ২৫ টাকা দিয়ে। নাজমা আক্তার নামে নামে আরেক ক্রেতা বলেন, পথে শিশু-কিশোরদের লিচুর বাজারটি নজরে পড়েছে। দাম অনেক কম, এখান থেকে বাচ্চাদের জন্য কিছু লিচু ক্রয় করা হয়েছে। মারফা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী রাস্তার পাশে লিচুর পসরা নিয়ে বসে থাকা জেসমিন আক্তার নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী বলেন, প্রতিদিন লিচু কুড়িয়ে ১৫০ থেকে ২০০ টাকা বিক্রি করা যায়। লিচু বিক্রির টাকা জমিয়ে রাখছি, তা দিয়ে স্কুলে টিফিন খরচ হবে। বন্ধুরা মিলে মজা করে খাব। এলাকাবাসী মনে করেন বিভিন্ন বাগানের ঝরে পড়া লিচু দরিদ্র শিশু-কিশোর শিক্ষার্থীদের টিফিন খরচের উৎসে পরিণত হয়েছে। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আফজাল হোসেন বলেন, বিরল, দিনাজপুর সদর, চিরিরবন্দর, খানসামা, বীরগঞ্জ, ফুলবাড়ী, পার্বতীপুর, কাহারোল, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বোচাগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর উপজেলাসহ জেলার সব উপজেলাতেই কমবেশি লিচুর চাষ হয়েছে। চলতি বছর জেলায় ৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে প্রায় ১১ হাজার ৫৮০টি গাছে লিচুর চাষ হয়েছে। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৫৫০ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। বাজারদর ভালো থাকায় এ বছর লিচু খাত থেকে প্রায় ১১শত কোটি টাকার অধিক বাণিজ্যের আশা করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *