July 29, 2026, 4:27 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের ধমকে চমকে চেপে রাখা যাবে না, বললেন মমতা

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

পশ্চিম বাংলার সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ভোট পরবর্তীতে সারা রাজ্যে জুড়ে তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের উপর জুলুম ও হামলা চালিয়ে যাচ্ছে বর্তমান শাসক দলের নেতা ও কর্মীরা। কোথাও কোথাও তৃনমূল কংগ্রেসের বিধায়কদের পুলিশ ভয় দেখিয়ে তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে যেতে বাধ্য করছে। এবং তৃনমূল কংগ্রেসের বিধায়ক ও নেতাদের গাঁজা ও মদ এবং আগ্নেয়াস্ত্র দিয়ে কেস ফাইল করে জেলে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এবং সারা পশ্চিম বাংলা জুড়ে বিজেপি সরকার যে সন্ত্রাস সৃষ্টি করেছে তার বিরুদ্ধে কেউ মাঠে নামলে তাদের কে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিচ্ছে এই সরকার। বর্তমান বিজেপি সরকারের আমলে সারা পশ্চিম বাংলায় প্রায় কয়েক হাজার তৃনমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করে নিয়েছে বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সেই সঙ্গে বিরোধী তৃনমূল কংগ্রেস এর বিধায়ক ভাঙ্গতে ময়দানে নেমে পড়েছে বিজেপি দলের নেতৃবৃন্দ। চারিদিকে সন্ত্রাস সৃষ্টি করে তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পশ্চিম বাংলার বিজেপি রাজ্যে নেতৃত্ব।তারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার যখন পশ্চিম বাংলায় ক্ষমতায় ছিল তখন সাধারণ মানুষের অধিকার কে কেড়ে নিয়েছিল ‌। তখন বিরোধী দলের বিধায়কদের নিজের দল তৃণমূল কংগ্রেসে যোগদান করতে বাধ্য করা হত। বিজেপি ও সি আই এম এবং ভারতের জাতীয় কংগ্রেস এর বিধায়কদের ভয় দেখিয়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পুলিশ বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর জুলুম ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে দরোজায় পাঠিয়ে দেওয়ার কাজ করে গেছেন।আজ তার উল্টো ঘটনা ঘটেছে সারা পশ্চিম বাংলায়। বিরোধী দলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দিয়েছেন তৃনমূল কংগ্রেসের ক্ষমতায় থাকার সময়। বর্তমান সরকার তেমনি ফিরিয়ে দিয়েছেন। তবে তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কে খারিজ করে দেন পশ্চিম বাংলার রাজ্যে বিজেপি র নেতৃত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *