গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রামে নারিকেল গাছ থেকে পড়ে মাসুদ সরকার রিফাত (২৩) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রিফাত ওই গ্রামের সাংবাদিক শাহ আলম সরকারের ছেলে এবং পলাশবাড়ী সরকারি কলেজের একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে তীব্র গরমে ডাব খাবার জন্য নিজ বাড়ির একটি নারিকেল গাছে ওঠে মাসুদ সরকার রিফাত। এসময় ডাব ছিঁড়তে গিয়ে ডাবসহ সে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে দ্রত উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন।