July 29, 2026, 4:26 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ মে শনিবার বিকেলে ৫ টায় এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম ১২ পটিয়া সংসদীয় আসনের এমপি আলহাজ্ব এনামুল হক এনাম। সমিতির সভাপতি আলী নাওয়াজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এর
সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এনামুল হক এনাম। বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা উপ-কমিটির আহবায়ক ডাক্তার মুহাম্মদ জামাল উদ্দিন, সদস্য ডাক্তার রেহানা আকতার, ডাক্তার শিহাব আফসার খান, ডাক্তার আবদুল্লাহ আল মাহমুদ, ডাক্তার
মুহাম্মদ আবু তালেব, ডাক্তার নাজমুল হুদা। এতে এমপি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকার চিকিৎসা সেবা উন্নতি জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে সরকার চিকিৎসা সেবার যে উদ্যোগ গ্রহণ করেছে তার সাথে পটিয়া সমিতির চিকিৎসা সেবার উদ্যােগের মিল রয়েছে।
পটিয়া সমিতির চিকিৎসা মানোন্নয়নে
প্রয়োজনে এ ধরনের কাজে সরকারী ভাবে ও সহযোগিতা করা হবে তিনি আশ্বাস দেন। পটিয়া সমিতি ঢাকা সেবা সমুহ পটিয়া থেকে আসা ঢাকা আগত রোগীদের সঠিক দিকনির্দেশনা, কোন হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে দ্রুত কার্যকর পাওয়া যাবে সে বিষয়ে পরামর্শ, আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের সীমিত পরিসরে আর্থিক সহায়তা প্রদান, জরুরি চিকিৎসা সংক্রান্ত তথ্য ও সহযোগিতা প্রদান, প্রতি বছর ফ্রী মেডিকেল ক্যাম্প সহ নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পরিবারের সুস্থতা, সমাজের সমৃদ্ধি, দেশের উন্নতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বলে জানান সমিতির সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *