July 29, 2026, 6:24 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

বহুধারার শিক্ষা ব্যবস্থাই দেশে সাইকো তৈরী করছে

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

পটিয়ায় খেলাঘরের মানবন্ধনে বক্তারা

দেশের বহুধারার বিদ্যমান শিক্ষা ব্যাবস্থাই সাইকো তৈরী করছে বলে জানিয়েছে খেলাঘর নেতৃবৃন্দ। ২৬ মে ২০২৬ ইংরেজী মঙ্গলবার বিকালে পটিয়া প্রেসক্লাবের সামনে রামিসা, ইরাসহ দেশব্যাপী নারী শিশু নির্যাতন, নিপীড়ন ও হত্যার দ্রুত বিচারের দাবীতে খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত মানববন্ধন, বিক্ষোভ সমাবেশে বক্তারা একথা বলেন।
সংগঠনের সভাপতি প্রফেসর এ বি এম আবু নোমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রেজাউল কবির, সদস্য আবুল ফজল বাবুল,জেলা কমিটির সাধারণ সম্পাদক এড.শৈবাল আদিত্য, সহ সভাপতি অধ্যাপক ভগীরথ দাশ,অধ্যাপক বিপ্লব বসু। মানব বন্ধনে সংহতি জানান, বাকবিশিস নেতা,কলামিষ্ট অধ্যাপক কানাই দাশ, অধ্যাপক অজিত মিত্র,অধ্যাপক গোপা চৌধুরী, সাংবাদিক আবদুর রজ্জাক, কবি সাংবাদিক শিবু কান্তি দাশ, সাংবাদিক নজরুল ইসলাম,সাংবাদিক এস এম শিবলী সাদিক কফিল, জামাল আবদুল নাসের, যুবনেতা অলক দাশ, যুব নেতা সনৎ বড়ুয়া, সুবল দেব, নারী নেত্রী মদিনা বেগম,ডা: জয়দত্ত বড়ুয়া, শিক্ষক ইসমত আরা দিলশাদ,এড. অভি দাশ রানা, অভিভাবক আবদুস ছোবান,সংগঠক সুমন সেন,কাজল নন্দী,কাজল বড়ুয়া,মোজাম্মেল হক এরশাদ, সুদর্শন দাশ,বাবলা বড়ুয়া, হিমেল দে,রাজীব আচার্য্য,সুজন বিশ্বাস,রাজীব চক্রবর্তী, অনির্বান পালিত।

মানবন্ধনের ঘোষনাপত্র পাঠ করেন যুথিকা দে।মানববন্ধ সমাবেশে বক্তারা বলেন, প্রতিনিয়ত আমাদের কোল খালি হচ্ছে, আমাদের সন্তানরা নিজ ঘরে, শিক্ষা প্রতিষ্টানে নিরাপধ নয়। দেশের বিভিন্নস্থানে কোমলমতি শিশুদের সাথে নারকীয় নিষ্টুরতা, শুধু রামিসা, ইরাকে হত্যা নয়, আমাদের মানবিক সমাজকে হত্যা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন ও দ্রুত বিচারের আশ্বাসের বাস্তব প্রতিফলন, নারী ও শিশু নির্যাতন মামলার রায় সর্বোচ্চ ৯০ থেকে ১২০ দিনের মধ্যে কার্যকর করার দাবী জানানো হয়।মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল পটিয়ার প্রধান সড়ক প্রদক্ষিন করে আদালত চত্বরে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *