June 11, 2026, 9:32 am
শিরোনাম:
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান অস্ট্রেলিয়ার লজ্জার শুরু- শূন্য রানেই ৩ উইকেট হামলার মুখে আকাশসীমা বন্ধ করল কুয়েত, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলে মানবিক উস্তি থানার অফিসার ইনচার্জ রাহুল কুমার পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত : সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন গাইবান্ধায় এবি পার্টির অফিস উদ্বোধন, রাজনৈতিক বক্তব্যে উত্তাপ ও ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি গরুর খামারকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধ, তদন্তকালে উত্তেজনা পাইকগাছায় পাউবোর জমি বেদখল, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণে মরিয়া প্রভাবশালী চক্র ঘাটাইলে সরকারি ঘর থেকে প্রতিবন্ধী নারীকে উচ্ছেদের চেষ্টা

ভীমগঞ্জের গর্ব মেধাবী জিল্লুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন

আল আমিন নকলা ( শেরপুর)

শেরপুর জেলার ভীমগঞ্জ বাজার সংলগ্ন রঘুনাথপুর ভূঁইয়ারচর গ্রামের কৃতি সন্তান মোঃ জিল্লুর রহমান ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করেছেন। তিনি মোঃ শাহজাহান আলীর ছেলে এবং ভীমগঞ্জ মডেল স্কুলের সাবেক শিক্ষার্থী।

মেধাবী জিল্লুর রহমানের এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। তার এ অর্জনে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।

গত সোমবার (২৫ মে) শেরপুর সরকারি কলেজের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় শিক্ষকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

স্থানীয়রা জানান, জিল্লুর রহমান ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছিলেন। তার এই সাফল্য ভীমগঞ্জ এলাকার শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগাবে।

জিল্লুর রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল জীবন কামনা করেছেন এলাকাবাসী।