June 11, 2026, 9:28 am
শিরোনাম:
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান অস্ট্রেলিয়ার লজ্জার শুরু- শূন্য রানেই ৩ উইকেট হামলার মুখে আকাশসীমা বন্ধ করল কুয়েত, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলে মানবিক উস্তি থানার অফিসার ইনচার্জ রাহুল কুমার পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত : সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন গাইবান্ধায় এবি পার্টির অফিস উদ্বোধন, রাজনৈতিক বক্তব্যে উত্তাপ ও ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি গরুর খামারকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধ, তদন্তকালে উত্তেজনা পাইকগাছায় পাউবোর জমি বেদখল, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণে মরিয়া প্রভাবশালী চক্র ঘাটাইলে সরকারি ঘর থেকে প্রতিবন্ধী নারীকে উচ্ছেদের চেষ্টা

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সহায়তাকারী সাইফুল খান আটক

স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে (১৯) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে সহায়তার অভিযোগে সাইফুল খান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের হরিপুর গ্রামের মানিক ওরফে নাহিদ দীর্ঘদিন ধরে ওই তরুণীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। তবে তরুণীর পরিবার প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে অভিযুক্ত নাহিদ কৌশলে তরুণীর চাচা সাইফুল খানকে ব্যবহার করে তাকে ভাটারা বাজারে ডেকে আনে।
অভিযোগ রয়েছে, জন্মনিবন্ধনের কাগজপত্র দেওয়ার কথা বলে তরুণীকে একটি স্থানীয় কাজি অফিসে নিয়ে যাওয়া হয়।সেখানে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন কাগজে স্বাক্ষর নেওয়া হয়। পরে তাকে সরিষাবাড়ী পৌরসভার ইস্পাহানি এলাকার একটি বাসায় আটকে রেখে কয়েকদিন ধরে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার তদন্তের অংশ হিসেবে সোমবার (২৫ মে) রাতে অভিযান চালিয়ে মামলার দ্বিতীয় আসামি সাইফুল খানকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী তরুণী একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, “গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।