July 29, 2026, 6:31 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জ জেলা ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এ্যাডভোকেট সিমকী ইমাম খান

‎ ‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এ্যাডভোকেট সিমকী ইমাম খান। ​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, আনন্দ ও গভীর ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনে। ঈদ সব ধরনের ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি,সৌহার্দ্য ও সাম্য প্রতিষ্ঠার শিক্ষা দেয়।”শুভেচ্ছা বার্তায় দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরো বলেছেন,”বর্তমান সময়ে দেশের সাধারণ মানুষের শান্তি,সমৃদ্ধি ও ফিরে পাওয়া গণতন্ত্র ধরে রাখার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা সবসময় দেশ, জাতি,মাটি ও মানুষের কল্যাণ কামনা করি।” ​পরিশেষে,সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেছেন,ঈদুল আজহার এই পবিত্র দিনে আমরা যেন একে অপরের প্রতি সহমর্মী হই এবং সমাজে শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখি। একই সাথে তিনি সবাইকে সুস্বাস্থ্য বজায় রেখে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *