July 29, 2026, 5:37 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

এইচ টি ইমাম কলেজের নাম পাল্টে গেলো

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের নামে থাকা ‘এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ’-এর নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এই তথ্য জানানো গিয়েছে। এতে বলা হয়েছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ‘এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ’-এর নাম পরিবর্তন করে পূর্ববর্তী প্রতিষ্ঠাকালীন নাম ‘হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ’ নামকরণে নির্দেশক্রমে সম্মতি জ্ঞাপন করা হলো। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৬৩ খ্রিষ্টাব্দে হামিদা খাতুন নামের এক পাকিস্থানি নাগরিক কলেজটি প্রতিষ্ঠিত করেছিলেন। সে সময়ে নাম রাখা হয়েছিলো ‘হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ’। দীর্ঘ ৫৫ বছর পর ২০১৮ খ্রিষ্টাব্দে এইচ টি ইমামের ছেলে ও তৎকালীন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম শিক্ষা মন্ত্রণালয়ে ডিও লেটার ইস্যু করে তার বাবা ‘এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ’ নামকরণের প্রস্তাব করেছিলেন। পরে ওই বছরের ২৯ মে শিক্ষা মন্ত্রণালয় ‘হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ নাম’ পরিবর্তন করে ‘এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ’ নামের অনুমোদন দিয়েছিলো। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজুল ইসলাম নতুন নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা এখনো চিঠি হাতে পাইনি। তবে আজ জেলা ও উপজেলা প্রশাসনের মেইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠিটি পৌঁছেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *