July 29, 2026, 4:25 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বাঁশখালীতে ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকরে যৌথ অভিযান

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী প্রতিনিধি:

অবৈধ মাছ সংরক্ষণে বরফ সরবরাহের অভিযোগে আইস ফ্যাক্টরিকে জরিমানা, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের জারি করা ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর রাখতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে অবৈধভাবে আহরিত সামুদ্রিক মাছ সংরক্ষণে বরফ সরবরাহের অভিযোগে একটি বরফ কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে কয়েকটি বরফ উৎপাদন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রোববার (২৪ মে) দিনব্যাপী পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযান বাঁশখালী উপজেলার বঙ্গোপসাগর সংলগ্ন জলকদর খালের মোহনা ও আশপাশ এলাকায় পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং বাংলাদেশ কোস্টগার্ডের সমন্বিত টিম।
জানা গেছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বঙ্গোপসাগরের প্রায় ৪৭৫ প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ১৫ এপ্রিল মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর এবং লঙ্ঘনের অভিযোগ যাচাই করতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সাগরে অবৈধভাবে মাছ আহরণে জড়িত কোনো চক্রকে আটক করা সম্ভব না হলেও জলকদর খালের মোহনায় গড়ে ওঠা একাধিক বরফ উৎপাদন কারখানায় তল্লাশি চালানো হয়। এ সময় ফাঁড়ির মুখ এলাকার শেখেরখীলস্থ মালেক শাহ্ আইস ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কারখানাটি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং নির্ধারিত মানমাত্রার পানি ব্যবহার না করে বরফ উৎপাদন করছিল। পাশাপাশি উৎপাদিত বরফ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে আহরিত সামুদ্রিক মাছ সংরক্ষণে সরবরাহ করা হচ্ছিল বলেও প্রমাণ মেলে। অভিযুক্ত মালিকপক্ষ বরফ সরবরাহের বিষয়টি স্বীকার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ অপরাধে মালেক শাহ্ আইস ফ্যাক্টরিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়াও বিদ্যুৎ বিভাগের সহায়তায় অভিযুক্ত কারখানাসহ আশপাশের আরও কয়েকটি বরফ উৎপাদন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে নিষিদ্ধ সময়ে কোনো ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করা না যায়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিনের প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের আরোপিত ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর মাধ্যমে সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *