July 29, 2026, 6:26 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

উল্লাপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎​সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া,সাংস্কৃতিক,বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে শনিবার (২৩ মে) সকালে উপজেলার শ্রী-খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ​এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন। ​অনুষ্ঠানের শুরুতেই সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিলো। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেছিলেন। এবারের প্রতিযোগিতায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১৫টি অঞ্চলের বিভিন্ন বিদ্যালয় অংশগ্রহণ করেছিলো। ​দিনব্যাপী সকল ইভেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম উপস্থিত থেকে এই সব পুরস্কার বিতরণ করেছেন। প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ‘উধুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ সর্বোচ্চ ৭টি পুরস্কার পেয়ে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হওয়ায় গৌরব অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *