বগুড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, ভয় কিসের, কোনো ভয় নেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কারন তাদের কারনে আমাদের সন্তানেরা নষ্ট হচ্ছে বিপথে যাচ্ছে ।এ সময় বক্তারা অভিযোগ করেন, মাদকের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তাই সমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তারা।