July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাইবান্ধায় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আটক

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধায়

পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে গাইবান্ধা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান (৪৬) আটক হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গাইবান্ধা সদর থানাধীন গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খানকাশরীফ (চকমামরোজপুর) এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মশিউর রহমানের পিতা মৃত আব্দুর রউফ এবং মাতা মৃত মজিরন নেছা। তিনি খানকাশরীফ (চকমামরোজপুর) এলাকার বাসিন্দা।
তবে তাৎক্ষণিকভাবে আটকের কারণ বা তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *