July 29, 2026, 4:55 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

পাওনাদারের টাকা পরিশোধ করতে না পেরে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা, চিরকুটে ৬ জনের নাম

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলায় পাওনাদারের টাকা পরিশোধ করতে না পারার মানসিক চাপে সাবেক ইউপি সদস্য ও দলিল লেখক মাওলানা আবুল কালাম খান আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির আঙিনায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির আঙিনার একটি গাছে ঝুলন্ত অবস্থায় আবুল কালাম খানকে দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের স্বহস্তে লেখা একটি চিরকুট জব্দ করেছে।

ওই চিরকুটে পাওনাদার হিসেবে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে দক্ষিণ মুরাদিয়ার পিলার ব্যবসায়ী উত্তম বাবুসহ হান্নান শিকদার, দেলোয়ার হোসেন টিটু খা, ছালাম মৃধা, মিলন মৃধা ও কালাম মৃধার নাম রয়েছে। চিরকুটে এ ছয়জন তার মৃত্যুর জন্য দায়ী বলে উল্লেখ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আর্থিক সংকট ও দেনার চাপ নিয়ে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। আবুল কালাম খান শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন এবং পেশায় দলিল লেখক হিসেবে কাজ করতেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *