July 29, 2026, 4:52 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গলাচিপায় ৫০ লাখ চিংড়ির রেনুপোনা উদ্ধার, ট্রাক জব্দ; নদীতে অবমুক্ত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গলদা ও বাগদা চিংড়ির রেনুপোনা জব্দ করা হয়েছে। এ সময় রেনুপোনা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও ৪০টি ড্রাম জব্দ করা হয়।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর শহরের সাগরদী রোডের ৫ নম্বর ওয়ার্ডের শান্তি পাল মিল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আড়তদার, চালক, হেলপার ও শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ট্রাক ও গদিতে থাকা ড্রামগুলো তল্লাশি করে প্রায় ৫০ লাখ গলদা ও বাগদা চিংড়ির রেনুপোনা উদ্ধার করা হয়।


উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জব্দকৃত রেনুপোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। অভিযানে ঢাকা মেট্রো-ড ১৪-৪১০৯ নম্বরের একটি ট্রাক এবং ৪০টি ড্রাম জব্দ করা হয়।
জব্দকৃত রেনুপোনা ধ্বংস না করে জাতীয় মৎস্য সম্পদ রক্ষার স্বার্থে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়। স্থানীয়দের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ৪০ ড্রাম রেনুপোনা নদীতে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, প্রশাসনের চোখের সামনেই দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ রেনুপোনা ব্যবসা চলছিল। অবশেষে যৌথ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ অবৈধ রেনুপোনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *