July 29, 2026, 4:23 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

চৌদ্দগ্রাম জমি সংক্রান্ত বিরোধে শতোর্ধ্ব বৃদ্ধকে কুপিয়ে জখম – থানায় অভিযোগ

মু. আলম কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ভুমি সংক্রান্ত মামলায় কানুনগো তদন্তে যাওয়ায় শতোর্ধ্ব বৃদ্ধকে কুপিয়ে আহত ও মেয়ের শ্লীলতাহানি করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাশিনগর বাজারস্থ ভুমি অফিসের সামনে চলাচলের রাস্তায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আমেনা বেগম বাদি হয়ে থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, যাত্রাপুর গ্রামের ভেন্ডার বাড়ির হাজী আলতাফ আলী গংয়ের সাথে পাশের বাড়ির মৃত মমিনুল ইসলামের ছেলে মোঃ মনির, মোহাম্মদ আলী, হারুনুর রশীদের ছেলে মোঃ পলাশ, মৃত হাশমত আলীর ছেলে আবুল খায়ের, আবদুল মান্নান, মৃত সিরাজুল ইসলামের ছেলে তাজুল ইসলাম মিঠু, মোঃ মনিরের ছেলে মোঃ শরীফ গংয়ের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিগত কয়েক বছর যাবৎ তারা লোভের বশবর্তী হয়ে হাজী আলতাফ আলীর পরিবারের লোকজনকে নানাভাবে অত্যাচার, নির্যাতন ও হয়রানী করার পাশাপাশি প্রাণে হত্যার হুমকি ধমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ২১ মে রোববার দুপুরে আদালতের নির্দেশে একটি পিআর মামলা তদন্তে চৌদ্দগ্রাম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয় থেকে কানুনগো মোঃ মনির ঘটনাস্থলে যায়। সেখানে শতোর্ধ্ব হাজী আলতাফ আলী ও তাঁর মেয়ে আমেনা বেগমসহ অপর লোকজনকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হওয়ার কথা বলে। খবর পেয়ে মোঃ মনির গং সার্ভেয়ার ও অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে পূর্ব-পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিতভাবে আক্রমন করে। হামলায় আমেনা বেগম ও তাঁর পিতা হাজী আলতাফ আলীকে এলোপাথারী পিটিয়ে মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কালো দাগযুক্ত মারাত্বক জখম করে। এক পর্যায়ে ছেনি দ্বারা হাজী আলতাফ আলীকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে বাম চোখের উপরে কপালের মধ্যে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। ওই সময় আমেনা বেগম তাঁর পিতাকে রক্ষার জন্য এগিয়ে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে গলা চিপে ধরে ও শ্লীলতাহানী করে। পরবর্তীতে হামলাকারীরা ১২ আনা ওজনের ১টি স্বর্নের চেইন জোর পূর্বক নিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে পিতা ও মেয়েকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হাজী আলতাফ আলীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
অভিযোগের বিষয়ে বিবাদী মোঃ পলাশ বলেন, হাজী আলতাফ আলী সব সময় ঝামেলা তৈরি করে। আমরা চাই, সব জমি ৬ ভাগে সমবন্টন হোক। তিনি লাঠি দিয়ে অন্যকে আঘাত করার চেষ্টা করলে রাস্তায় পড়ে ব্যথা পায়।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মোরশেদ বৃহস্পতিবার রাতে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *