July 29, 2026, 4:24 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলার আসামী যুবলীগ নেতা জেলহাজতে

মু. আলম, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলাসহ দুই মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। কাজী এমদাদ উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের আবুল হাশেম ডিলারের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন।
জানা গেছে, ২০০৬ সালের সেপ্টেম্বর, ২০২১ সালের ডিসেম্বর, ২০২২ সালের জানুয়ারি ও ২০২৩ সালের আগস্টে পুলিশের উপর হামলা, সন্ত্রাস বিরোধী ও তথ্য প্রযুক্তি আইনে চারটি মামলা রয়েছে উপজেলা যুবলীগ নেতা নেতা কাজী এমদাদের বিরুদ্ধে। আদালত দুই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন কাজী এমদাদ প্রবাসে পলাতক ছিল। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৪ সালের আগস্ট মাসের আগে তাঁর মতের বিরোধী আ’লীগ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তবর্তী সরকারের বিরুদ্ধে ছড়িয়েছে মিথ্যা প্রপাগন্ডা। বুধবার কাজী এমদাদ প্রবাস থেকে দেশে পৌঁছানোর পর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট যুবলীগ নেতা কাজী এমদাদকে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে মামলায় কাজী এমদাদকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন বলেন, ‘গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কাজী এমদাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *