July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

ব্র্যাকের উদ্যোগে গাইবান্ধা সদরে বিনা মূল্যে গবাদিপ্রাণির প্রশিক্ষণ ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি:

‎ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কৃষি উদ্যোক্তা সহায়তা কার্যক্রমের আওতায় নর্থ-ওয়েস্ট ডিভিশনের গাইবান্ধা-০১ রিজিওনের গাইবান্ধা এরিয়ার গাইবান্ধা সদর শাখায় সদস্যদের মাঝে গবাদিপ্রাণির প্রশিক্ষণ ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (২০ মে ২০২৬) আয়োজিত এ প্রশিক্ষণ ক্যাম্পে গবাদিপ্রাণির বিভিন্ন রোগ প্রতিরোধ, ভ্যাক্সিনের গুরুত্ব, গবাদিপ্রাণির উপযোগী বাসস্থান, সুষম খাদ্য ব্যবস্থাপনা, কৃষি ঋণ, সঞ্চয়, শস্য নিরাপত্তা বীমা, গবাদিপ্রাণি সুরক্ষা বীমা এবং ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম বিষয়ে সদস্যদের মাঝে বিস্তারিত আলোচনা করা হয়।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোছা. লাইলী পারভীন, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি), মো. ছানোয়ার হোসেন, এলাকা ব্যবস্থাপক (দাবি), মো. মফিজুল ইসলাম,সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) , মো: হারুনার রশিদ শাখা ব্যবস্থাপক, (দাবি),মো. সানাউল্লা ( আর সি এসএস লিড) এবং প্রাণিসম্পদ অফিস, গাইবান্ধা সদর-এর সিইএ মো. মামুন মিয়া।
‎বক্তারা বলেন, গবাদিপ্রাণির সঠিক পরিচর্যা, নিয়মিত টিকাদান ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে খামারিদের আর্থিক উন্নয়ন সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ সদস্যদের সচেতনতা বৃদ্ধি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. মফিজুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা,(কৃষি ও বীমা ইউনিট) গাইবান্ধা-০১ রিজিওন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *