July 29, 2026, 6:32 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

পশ্চিমবঙ্গে গরু বিক্রি নিয়ে হাহাকার, শিগগিরই সিদ্ধান্ত নেবেন শুভেন্দু

নিউজ পাওয়ার২৪ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিদ্ধান্তের কারণে এবার ঈদুল আজহার আগে গরু কেনা বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। এতে করে সেখানকার হিন্দু গরু ব্যবসায়ীরা বিপদে পড়েছেন। বিপুল অর্থ ও শ্রমে বড় করা গরুগুলো বিক্রি করতে না পেরে তাদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে।

এ বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সেখানকার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল। সোমবার পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠক শেষে বের হয়ে আসার পর গরু নিয়ে তৈরি পরিস্থিতি নিয়ে অগ্নিমিত্রকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি নিজে দেখছেন। এই পরিস্থিতি মোকাবিলায় খুব তাড়াতাড়ি কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে রাজ্য সরকার। তবে পুরো বিষয়টির ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বিস্তারিত জানাবেন।

শুধুমাত্র কোরবানির ঈদে বিক্রি করার জন্য পশ্চিমবঙ্গে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ গরু মোটাতাজা করেন। এ নিয়ে তারা কখনো সমস্যায় পড়েননি। তবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কয়েকদিন আগে একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয় অনুমতি ছাড়া রাজ্যটিতে কেউ কোনো গরু ও মহিষ জবাই করতে পারবেন না। এছাড়া গরুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে।

সূত্র : দ্য ওয়াল ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *