July 29, 2026, 5:37 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান বলেছেন,তথ্য অধিকার আইন-২০০৯ সাংবাদিকদের জন্য সবচেয়ে শক্তিশালী আইন। এই আইনের মাধ্যমে যেকোনো সরকারি প্রতিষ্ঠান, প্রশাসন কিংবা কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা সম্ভব।” তিনি বলেন, প্রকৃত সাংবাদিকদের তথ্য অনুসন্ধান ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরির মাধ্যমে জনগণের কাছে সত্য তুলে ধরতে হবে এবং সরকারকে ইতিবাচকভাবে সহযোগিতা করতে হবে।

উপপ্রধান তথ্য অফিসার ১৯ মে মঙ্গলবার পটিয়া নোঙর রেস্তোরাঁয় চট্টগ্রাম পিআইডি আয়োজিত গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। উপ*প্রধান তথ্য অফিসার বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনুমোদনহীন অনলাইন পোর্টালের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এসব বিষয়ে প্রকৃত সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিংয়ের মাধ্যমে ভূমিকা রাখতে হবে।
উপপ্রধান তথ্য অফিসার আরো বলেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও প্রেস কাউন্সিল মূলত সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য কাজ করলেও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ এখনও সীমিত। তবে তথ্য অধিদপ্তরের মাধ্যমে ভবিষ্যতে তৃণমূল সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী পিআইডি কার্যক্রম বিষয়ে আলোকপাত করেন এবং এবং গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দেন। অবহিতকরণ সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ, তথ্য অফিসের কর্মকর্তা এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *