July 29, 2026, 4:25 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

চাঁপাইনবাবগঞ্জে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যা করল এক গৃহ শিক্ষিকাকে

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মরিয়ম বেগম (৫০) নামে এক নারীকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফমি খাতুন নামে এক নারীর বিরুদ্ধে।

সোমবার (১৮ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অধিরনেংড়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অধিরনেংড়া মোড় চৌকা পাড়া এলাকার আবুল কালামের স্ত্রী।

স্থানীয়দের দাবি, ১৯৯৮ সালে পৌর এলাকার অধিরনেংড়া মোড় এলাকার আনারুল ইসলাম ফমি খাতুনকে দত্তক নেন। এরপর থেকেই তিনি ওই এলাকায় বসবাস করে আসছেন। এলাকাবাসীর অভিযোগ, ফমির আচরণে দীর্ঘদিন ধরেই অতিষ্ঠ ছিলেন তারা।

স্থানীয়রা আরও জানান, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে ফমির মেয়েকে প্রাইভেট পড়াতে পাশ্ববর্তী এলাকার মরিয়ম বেগম তার বাড়িতে যান। একপর্যায়ে টিউবওয়েলের হাতল দিয়ে তাকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ ছিল বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *