July 29, 2026, 5:40 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : নারী শিশুসহ আহত ৪

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকার দারিয়াপুর সড়কে মঙ্গলবার সকাল ১০টার দিকে পিকআপ-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক জন নিহত ও ৪ জন আহত হয়েছে। পরে আহতদের মধ্যে হাসপাতালে একজন মারা যায়। নিহতরা হলো সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরতাড়ি গ্রামের মাসুদুর রহমান দর্জির ছেলে আব্দুর রাজ্জাক রোস্তম (৩৩) এবং সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি গ্রামের বাবু বাশারের ছেলে অটোরিক্সা চালক ফরিদ মিয়া (৪৭)।
স্থানীয়রা জানায়, খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকার দারিয়াপুর সড়কে মঙ্গলবার সকাল ১০টার দিকে মুরগী পরিবহনের একটি পিকআপ ও ব্যাটারি চালিত যাত্রীবাহি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক নামে একজন নিহত ও এক শিশু এবং নারীসহ ৪ জন আহত হয়। এসময় অটোরিক্সা ও পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এরমধ্যে গুরুতর আহত ফরিদ মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদেরকে রংপুর হাসপাতালে পাঠায়।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে এবং আহতদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *