July 29, 2026, 5:37 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

নওগাঁয় মাদ্রাসা কমিটি স্থগিতের দাবিতে অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন

মোঃ রেজাউল করিম রাকিব,নওগাঁ

নওগাঁ সদর উপজেলার মাতাসাগর ইয়ারউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার একতরফা ও ‘পকেট কমিটি’ স্থগিতের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত স্মারকলিপি দেওয়া হয়েছে।

আন্দোলনকারী অভিভাবকদের অভিযোগ, মাদ্রাসার সাবেক সুপার মামুনুর রশিদ ও অফিস সহকারী আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে কোনো রকম নির্বাচন ছাড়াই নিজেদের ইচ্ছেমতো পকেট কমিটি গঠন করে আসছেন। তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যে ৫ লাখ টাকার আর্থিক অনিয়মের তদন্ত চলছে। বর্তমানে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আফছার আলী দেওয়ান ও তাঁর ভাতিজা (অফিস সহকারী) আব্দুল লতিফ যোগসাজশ করে পূর্বের দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে সাধারণ ভোটার ও অভিভাবকদের অন্ধকারে রেখে আবারও গোপনে ভোটারবিহীন একতরফা কমিটি গঠনের প্রক্রিয়া চালানো হচ্ছে।

অভিভাবক ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক সাব্বির, সাজ্জাদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের নারী সদস্য (মহিলা মেম্বার) প্রমুখ। বক্তারা অবিলম্বে এই একতরফা নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করে সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ ও স্মারকলিপি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *