July 29, 2026, 4:24 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

মাদকের আখড়া উখিয়ায়: বিজিবির অভিযানে ২ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার,

সেলিম চৌধুরী(চট্টগ্রাম)

মাদকের আখড়া কক্সবাজারের উখিয়ায়। মিয়ানমার থেকে প্রতিদিন আসছে মাদক, ১৬ মে বিজিবির বিশেষ টহল অভিযানে প্রায় ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় চোরাচালানকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ১৬ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ হতে আনুমানিক ১ কিলোমিটার পশ্চিম দিকে এবং বিওপি হতে আনুমানিক
২ কিলোমিটার পূর্ব দিকে শাকেরের ঘের নামক স্থানে অবস্থান নেয়।
পরবর্তীতে আনুমানিক ২০০০ ঘটিকায় ৪ জন সন্দেহভাজন ব্যক্তি মায়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা উপস্থিতি টের পেয়ে হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত ঘেরের ভেতরের খাল সাঁতরে গ্রামের দিকে পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাকী রঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী মোড়কে রাখা মোট ২৯টি কাট, অর্থাৎ ২,৯০,০০০ (দুই লক্ষ নব্বই হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক চোরাকারবারীদের গ্রেফতারে এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। লে. কর্নেল মো. জহিরুল ইসলাম, জি অধিনায়ক উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সুএে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *