October 8, 2026, 8:46 pm

গাইবান্ধায় জেলা পরিষদের প্রশাসকের সাথে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা 

‎গাইবান্ধায় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সাথে গাইবান্ধা প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় জেলার সার্বিক উন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং স্থানীয় সরকারের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
‎এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিবলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম সরকার, কার্যনির্বাহী সদস্য রেজাউল হক মিতা, গোলাম রব্বানী মুসা, শামসুজ্জোহা ও খায়রুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
‎এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভায় জেলার উন্নয়ন পরিকল্পনা, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগণের সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে মতামত বিনিময় করা হয়।
‎সভা শেষে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিককে গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।