July 29, 2026, 6:33 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হাম উপসর্গে ১২ শিশুর মৃত্যু

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

রংপুর ব্যুরো: রংপুর অঞ্চলে হামের সংক্রমণ পরিস্থিতির অবনতি হয়েছে। আজ ১৭ মে রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মনি নামে ৯ মাস বয়সী এক শিশু মারা গেছে। নিহত শিশুটির বাড়ি ঠাকুরগাঁও জেলা শহরে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এপর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের দুটি আইসোলেশন ওয়ার্ডে ৪২ জন শিশু ও কিশোর চিকিৎসাধীন। রবিবার হাসপাতালে দেখা যায়, আক্রান্তদের মধ্যে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা থেকে আসা রোগীর সংখ্যাই বেশি। ওই দুই জেলায় সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পঞ্চগড়ের আটোয়ারী থেকে আসা মোফাজ্জল হোসেন বলেন, তার ১০ মাস বয়সী ছেলে আশফাক সাত দিন আগে পাতলা পায়খানায় আক্রান্ত হয়। স্থানীয় হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা নিউমোনিয়া শনাক্ত করেন। তিন দিন পর শরীরে র‍্যাশ দেখা দিলে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। ঠাকুরগাঁও থেকে আসা মমতাজ বেগমের আহাজারি থামছে না। তার ১ বছর বয়সী মেয়ে আসমা সুলতানার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু হাসপাতালের ১০টি আইসিইউ শয্যার সবগুলোতেই রোগী থাকায় তার সন্তানকে সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, আইসোলেশন ওয়ার্ড দুটিতে শয্যা সংখ্যা মাত্র ২০টি। কিন্তু রোগীর সংখ্যা বেশি হওয়ায় একেকটি শয্যায় দুই থেকে তিন জন করে শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, এপর্যন্ত ২৮২ জন হামে আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। বর্তমানে ৪২ জন চিকিৎসাধীন রয়েছে। তিনি পরামর্শ দেন, শিশুদের জ্বর বা নিউমোনিয়ার লক্ষণের পাশাপাশি শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত তাকে আলাদা স্থানে (হোম আইসোলেশন) রাখতে হবে। অন্যথায় পরিবারের অন্য সদস্যরাও আক্রান্ত হতে পারে। অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। পরিচালক আরও বলেন, এবার শিশুদের পাশাপাশি কিশোর ও বয়স্করাও হামে আক্রান্ত হচ্ছে। বর্তমানে এ ধরনের ছয়জন রোগী আলাদা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা থেকেই বেশি রোগী আসছে বলে জানানো হ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *