গাইবান্ধায় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সাথে গাইবান্ধা প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক উন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং স্থানীয় সরকারের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিবলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম সরকার, কার্যনির্বাহী সদস্য রেজাউল হক মিতা, গোলাম রব্বানী মুসা, শামসুজ্জোহা ও খায়রুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভায় জেলার উন্নয়ন পরিকল্পনা, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগণের সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে মতামত বিনিময় করা হয়।
সভা শেষে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিককে গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।