July 29, 2026, 4:57 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

“সরকারি সামাজিক সুরক্ষার সুবিধা সবাই পাবে”— প্রতিমন্ত্রী নুর

পটুয়াখালী প্রতিনিধি:

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের দুর্গম বুধবারিয়া বাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর (এমপি)। সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
এদিন চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় দেশের ২০টি জেলায় মোট ১৪ হাজার ৩০৭ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৮০৮ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন,
“আমার নিজের লোকের সুবিধা-অসুবিধার চেয়ে প্রকৃত যারা কষ্টে আছেন, অসহায় অবস্থায় আছেন—তাদের সহায়তা করাই সরকারের এ ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য। আমরা রাজনৈতিক বিবেচনায় কোনো কার্ড দেই না। সরকারি সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় সবাই যেন ন্যায্য সুবিধা পায়, সেটিই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন,
“গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে গলাচিপা-দশমিনা এলাকায় একাধিক খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সরকারি অর্থে যেসব উন্নয়নকাজ হচ্ছে—রাস্তা, ব্রিজ, স্কুল কিংবা খাল খনন—সেগুলো যেন শতভাগ মানসম্পন্ন হয়, সে বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।”
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী দুই বছরের মধ্যে গলাচিপা-দশমিনার রাস্তাঘাট উন্নয়নে ব্যাপক কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ (বিপিএম সেবা), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম শাহাজাদা, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, সহকারী পুলিশ সুপার (গলাচিপা-দশমিনা সার্কেল) আসাদুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. মহিবুল্লাহ এনিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন গলাচিপা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *