May 16, 2026, 7:00 am
শিরোনাম:
ডাম্পার ট্রাকের ধাক্কায় গুরুতর আহত কালীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আবুল কালামের পিতা, চমেকে প্রেরণ তাইওয়ান ইস্যুতে উত্তেজনা, স্বাধীনতা ঘোষণা না করতে সতর্ক করলেন ট্রাম্প মাটির মা ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত এক্সপ্রেসওয়েতে চাকা মেরামতের সময় বাসের ধাক্কা: ফরিদপুরে বাবা-ছেলের করুণ মৃত্যু ভারতের আগ্রাসনের প্রতিবাদে বাঁশখালীতে হেফাজতের বিক্ষোভ মিছিল মাদক, ইয়াবা ও জুয়ার বিরুদ্ধে নিরলস লড়াইয়ে বাঁশখালীর এসিল্যান্ড ওমর সানি আকন কালকিনিতে চাঁদাবাজির মামলা নিয়ে ধূম্রজাল: নেপথ্যে পাওনা টাকা নিয়ে বিরোধের দাবি প্রত্যক্ষদর্শীদের গাইবান্ধায় কাবিননামা জালিয়াতির অভিযোগে গোফফার কাজী গ্রেফতার নরসিংদীর রায়পুরায় পৈতৃক ওয়ারিশের অংশ ফিরে পেতে সংবাদ সম্মেলন বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টে কেমন থাকবে সিলেটের আবহাওয়া

মাদক, ইয়াবা ও জুয়ার বিরুদ্ধে নিরলস লড়াইয়ে বাঁশখালীর এসিল্যান্ড ওমর সানি আকন

মোহাম্মদ আমিনুল ইসলাম বাঁশখালী, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব ওমর সানি আকন-এর সাহসী ও নিরলস ভূমিকা স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একজন সৎ, নির্ভীক, চৌকস ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি প্রতিনিয়ত রাত জেগে প্রিয় বাঁশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিশেষ করে মাদক, ইয়াবা, জুয়া এবং মোবাইলভিত্তিক বিভিন্ন নিষিদ্ধ অনলাইন গেমের বিরুদ্ধে তাঁর চলমান অভিযান ও কঠোর অবস্থান উপজেলাজুড়ে ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রশাসনের নিয়মিত অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকনের দৃঢ় অবস্থান ও অক্লান্ত পরিশ্রম না থাকলে বাঁশখালী ধীরে ধীরে মাদক ও জুয়ার অভয়ারণ্যে পরিণত হওয়ার আশঙ্কা ছিল। তাঁর নেতৃত্বে প্রশাসনের ধারাবাহিক তৎপরতায় অনেক অপরাধপ্রবণ এলাকা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
বাঁশখালী উপজেলার সর্বস্তরের জনগণ তাঁর এই জনবান্ধব কর্মকাণ্ডের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা মনে করেন, একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি শুধু প্রশাসনিক দায়িত্ব পালন করছেন না, বরং সমাজকে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ উপহার দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়রা আরও বলেন, “স্যারের মিশন অব্যাহত থাকলে প্রিয় বাঁশখালী একদিন মাদক, ইয়াবা ও জুয়ামুক্ত উপজেলায় পরিণত হবে। তাঁর সুনিপুণ নেতৃত্ব ও সাহসী পদক্ষেপ আমাদের আশাবাদী করে তুলেছে।”
সর্বশেষে উপজেলার সচেতন নাগরিকরা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সফলতা কামনা করেছেন।